
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২০১ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। উদ্ধার করা হেরোইনের বর্তমান বাজার মুল্য ২০ লক্ষ টাকা। সোমবার (১৫ মে) বিকেলে র্যাব-১২ কোম্পানি কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার) মো. আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলো, সিরাজগঞ্জের বেলকুচির ধুলাগাগড়াখালী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোশারফ (৬০) ও রাজশাহী জেলার বারুইপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩৮)। কোম্পানী কমান্ডার আবুল হাসেম সবুজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুরে উল্লাপাড়া উপজেলার কৃষকগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাজ থেকে ২০১ গ্রাম হেরোইন, ১৭ হাজার ৩৫৮ টাকা ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ তাদের উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২