
মোঃআরিফ হাসান(চট্টগ্রাম)সীতাকুণ্ড: বঙ্গপোসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় 'মোখা' পরিস্থিতি দেখতে চট্টগ্রামের সীতাকুণ্ডের সমুদ্রতীরবর্তী বিভিন্ন স্থান পরিদর্শন করেন সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন,উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহাদাত হোসেন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া,সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহম্মদ,এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাঈদ মিয়া, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময়ে উপজেলার বাঁশবাড়িয়া মধ্যম আঁকিলপুর বেঁড়িবাধ এর ঝুকিপূর্ণ অংশে এলাকাবাসী ও ইউপি চেয়ারম্যানের উদ্যোগে মেরামতের করা হয়।