প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৩, ৭:০৪ পি.এম
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির কমিটি গঠন সভাপতি-হামিদ : সম্পাদক-তুহিন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির কমিটি গঠন সভাপতি-হামিদ : সম্পাদক-তুহিন।
ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। রোববার শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা বিএনপির সহ সভাপতি ও সম্মেলনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস ন¤্র চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক মো: শরিফুল ইসলাম শরিফ, মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বর্ধিত সভায় কাউন্সিলগণের মতামতের ভিত্তিতে মো: আব্দুল হামিদকে সভাপতি, মাহাবুব হোসেন তুহিনকে সাধারণ সম্পাদক ও কাজী মো: আজমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়। পরবর্তিতে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানান সম্মেলণের আহবায়ক। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.