প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৬:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৩, ৩:০৫ পি.এম
প্রতিবন্ধী ভাতা সাত হাজার টাকায় উন্নীত করণ সহ তিন দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

শাহজাহান সিরাজ: আগামী জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ন্যূনতম ৭ হাজার টাকায় উন্নীত করার পাশাপাশি চাকরির সম- অধিকারসহ গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন দাবী আদায়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ মে সকাল ১১ টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি এবং চাকরির সম- অধিকারে দাবিতে ৯টি সংগঠনের প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে এই মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি, সাঘাটা গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন পেশাজীবীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.