
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান, সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সহ সকল কর্মকর্তাগণ।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, যমুনা নদীর তীরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে পাউবোর অর্থায়নে ৬৬ লাখ টাকা ব্যয়ে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে।