প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৩, ৫:২২ পি.এম
কুষ্টিয়ায় শীল পাটার আঘাতে বড় ভাই খুন
![]()
জাহিদ হাসান: কুষ্টিয়া জেলার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা এলাকায় ছোট ভাই শহিদুল ইসলামের শীল পাটার আঘাতে বড় ভাই রাশিদুল ইসলামকে (২৬) খুন করার অভিযোগ উঠেছে।
আজ সোমবার (১লা মে) সকাল ৮ টার সময় শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামের খবির মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম। নিহতের পরিবার স্বজনেরা জানায়, ছোট ভাই বাড়িতে গোসল করার জন্য টিউবওয়েলের সাথে পানির মটর বসান।
পরবর্তীতে গত রবিবার দিবাগত রাতে টিউবওয়ের সাথে পানির মটরটি চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ছোট ভাই বড় ভাই রাশিদুল ইসলামকে জিজ্ঞাসা বাদে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাটির সৃষ্টি হয়।
এক পর্যায় ঘরের পাশে থাকা মসলা বাটা শীল পাটা দিয়ে বড় ভাইকে আঘাত করে বসে ছোট ভাই। আঘাতের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বড় ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে ইবি থানার ওসি আননুর যাহিদ জানান, বিষয়টি শোনার সাথে সাথে ঘটনা স্থানে ফোর্স পাঠানো হয়েছে। তুচ্ছ ঘটনার জের ধরে তাকে হত্যা করা হয়। হত্যার পর থেকে ছোট ভাই শহিদুল ইসলাম পলাতক আছে। তাকে আটকের চেষ্টা চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.