প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ১১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৩, ১০:১৩ পি.এম
বগুড়ার দুপচাঁচিয়া ধানক্ষেতে কিশোরের মরদেহ উদ্ধার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া ধান ক্ষেত থেকে আব্দুল মালেক (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮এপ্রিল) সকাল ৯ টার দিকে দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের চেংগা ছাতিয়াগাড়ি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরের আব্দুল মালেক ওই এলাকার মৃত হাসমতের ছেলে। সে মুরগী বিক্রির দোকানে কাজ করতো। এ ঘটনায় মুক্তার নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছেন। মুক্তার ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ।
নাম প্রকাশ করার শর্তে এক ব্যক্তি জানান, যে ধানক্ষেতে মরদেহ উদ্ধার সেখানে বড় ধরণের ধস্তাধস্তি হয়েছে। মালেকের পুরো শরীর কাদায় মাখা। তাকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.