
আসাদ হোসেন রিফাত: পবিত্র ইদ-উল – ফিতর উপলক্ষে তুষভান্ডারে অবস্থিত নর্থ বেঙ্গল মৎস্য প্রজেক্টের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সনাতন ধর্মী সদস্যের ব্যক্তিগত উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধা ও কালীগঞ্জের শতাধিক অসহায়, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত কয়েক দিনে হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সনাতন ধর্মী ব্যক্তির পক্ষ থেকে ঈদের উপহার দিয়েছেন অনেকে। সূখে-দুঃখে, বিপদ–আপদে এভাবে তাদের পাশে থাকতে অনুরোধ জানান অসহায় এসব মানুষ।
এ সময় নর্থ বেঙ্গল মৎস্য প্রজেক্টের সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রী হিসেবে চাল, তৈল, সেমাই, চিনিসহ খাদ্য সামগ্রী পেয়ে বেশ খুশি হন অসহায় মানুষেরা।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন