
জে এম.মমিন: ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে বিবি আয়েশা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ৷ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিশ্বাস বাড়ীতে এ ঘটনা ঘটে ৷ সে ওই গ্রামের নাজিম উদ্দিন বিশ্বাসের একমাত্র মেয়ে ৷
নিহতের প্রতিবেশি মোঃ মঞ্জু বিশ্বাস জানান , নিহত আয়েশা ওদিন দুপুরে বাড়ীর অন্য শিশুদের সাথে উঠোনে খেলা করছিল ৷ এসময় সবার চোখের আড়ালে সে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে বোরহানউদ্দিন সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে ৷ ঈদের আগে তার এমন মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম ৷
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া ঘটনার সততা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তার পারিবার৷

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু