
বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে বাক্স থেকে নগদ টাকা সহ সামগ্রী হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার জনকে বিবাদি করে ধুনট থানায় অভিযোগ দায়ের করেছে রাশেদা বেগম নামের এক গৃহকর্ত্রী। গৃহকর্ত্রী রাশেদা বেগম উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিক পোটল গ্রামের জুলফিকার শেখের স্ত্রী।
অভিযোগ ও বাদি সুত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সোমবার বিকেলে আত্মিয়ের সম্পর্কের সুত্র ধরে রাশেদা বেগমের বাড়িতে বেড়াতে যায় একই ইউনিয়নের পশ্চিম গুয়াডুহড়ী গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী খালেদা খাতুন। ওই সময় রাশেদা খাতুন বাড়িতে না থাকায় তার ছেলের স্ত্রী মিতু খাতুনের ঈদের পোষাক দেখতে চায় খালেদা। বাক্স খুলে কাপড় দেখা কালিন সময়ে তৎক্ষনাত বাক্সের তালা বন্ধ না করে বাহির থেকে শিশু বাচ্চাকে আনতে যায় মিতু খাতুন। এই সুযোগে বাক্স হতে নগদ ৩০ হাজার টাকা, কাঁথা ও অন্যান্য সামগ্রী নিয়ে কৌশলে চলে যায়। পরে মিতু খাতুন ঘরে এসে বাক্স এলোমেলো দেখতে পায়। পরে রাশেদা খাতুন বাড়িতে এলে তাকে সব জানায় মিতু খাতুন। তাৎক্ষনিক খালেদা খাতুনের বাড়িতে গিয়ে টাকাসহ সামগ্রী ফেরৎ চায় রাশেদা খাতুন। এতে ক্ষিপ্ত হয়ে খালেদা খাতুনের পরিবার তার উপর মারমুখি আচারনসহ ভয়ভিতী দেখায়।
এ ঘটনায় ১৮ এপ্রিল মঙ্গলবার ধুনট থানায় ৪ জনকে বিবাদি করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করে গৃহকর্ত্রী রাশেদা খাতুন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া