
আবু তারেক বাঁধন,পীরগঞ্জে (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শতাধিক অসহায়, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক দুলাল সরকার, বিষ্ণুপদ রায়, কোষাধ্যক্ষ বুলবুল আহম্মেদ, সিনিয়র সাংবাদিক আজম রেহমান, সাংবাদিক মনসুর আলী, বাদল হোসেন, ফাইদুল ইসলাম, আবু তারেক বাঁধন উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী হিসেবে চাল, তৈল, সেমাই, চিনি, গুড়ো দুধ সহ খাদ্য সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি ও সন্তোষ প্রকাশ করেন অসহায় মানুষেরা। রাইসমিল এলাকার মুয়ুরী বিবি জানান, অনেকে অভাবে ছিলাম আল্লাহ আমাদের এই ত্রাণ প্রেরেণ করেছেন। এই ঈদ সামগ্রী পেয়ে শান্তিতে ঈদ করতে পারবো।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া