
রবিউল হাসান লায়ন: মানবতার সেবায় পিওজে ক্লাব এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ৩ শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল। পিওজে ক্লাবের জামালপুরের সমন্বয়ক হাফিজ রায়হান’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অধ্যাপক সুরুজ্জামান প্রমুখ।
পরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহযোগিতায় ৩শ ২০ জন দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেককে ৬ কেজি করে চাল, ১ লিটার সয়াবিন তেল ও দেড় কেজি করে মসুর ডাল বিতরণ করা হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া