প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৩, ১০:২২ পূর্বাহ্ণ
দাগনভূঞা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ আবদুল মুনাফ পিন্টু: দাগনভূঞা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, প্যানল মেয়র নুরুল হুদা সেলিম।
সভায় আরো বক্তব্য রাখেন দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু, প্রেস ক্লাব সভাপতি নুরুল আলম খান,দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদদীন লিটন,ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা আলমগীর হোসেন,দাগনভূঞা থানার তদন্ত ওসি রাসেল, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম জাহাঙ্গীর আলম, দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নজরুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসির উদ্দীন পাটোয়ারী, প্রাথমিক শিক্ষা অফিসার ইস্কান্দার নুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক, ইউএসপি ইনসট্রাক্টর মোস্তাক আহমেদ, প্রকল্প কর্মকর্তা কামাল উদ্দিন, ৪নং রামনগর ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার পেয়ার আহমদ, ৬ নং ইউনিয়ন পরিষদএর চেয়ারম্যান বেলায়েত উল্ল্যা স্বপন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.