হোম » সারাদেশ » সান্তাহারে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু

সান্তাহারে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু

গোলাম রব্বানী দুলাল: বগুড়ার সান্তাহারে চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১৭ (এপ্রিল) সোমবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন ৩নং প্লাটফর্মে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা সাড়ে ১২ টায় সান্তাহার স্টেশন এলাকায় ৩নং প্লাটফর্মে দাড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা গামী রুপশা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছালে ওই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য নওগাঁ সিআইডি টিমকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়। আদমদীঘি উপজেলা প্রতিনিধি

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!