
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জামালপুর ইউনিয়ন বিএনপি’র অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রোববার (১৬ এপ্রিল ) শিবগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি’র) অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের আয়োজন অনুষ্ঠানে বক্তারা সারাদেশে
বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবী জানান তারা ।
উক্ত অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলে ১০ নং জামালপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে
বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সাধারণ সম্পাদক মজিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ১০নং জামালপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুস সোবহান, সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম, জমশেদ সহ জেলা ইউনিয়ন বিএনপির যুবদল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, মহিলা দল,সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল