প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৩, ১২:০৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জের হোসেনপুরে জমকালো আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি: "নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণ সম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে পহেলা বৈশাখ শুভ নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষে কিশারগঞ্জর হোসেনপুরে জমকালো আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
উপজলা প্রশাসনর আয়াজনে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রায় অংশনেন উপজলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম কম, উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, হোসেনপুর পাইলট গার্লস স্কুলের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, হোসেনপুর উপজেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সভাপতি শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.