
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে উপজেলা হলরুমে শুভ নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান,রউপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন,নকাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী মিয়া সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার