
আওয়াজ অনলাইন: চট্টগ্রামের বোয়ালখালীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের বোয়ালখালীর রাইখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিপরীতমুখী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
এসময় ঘটনাস্থলে অটোরিক্সার ৪ যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ