
ইসমাইল হোসেন পোরশা: পোরশা গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ৪ নং ইউনিয়ন শাখার যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমজাদ আলীর হিয়া কসমেটিকস এন্ড কনফেকশনারির দোকানের শুভ উদ্বোধন করলেন মানবতার ফেরিওয়ালা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের স্বনামধন্য অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
গতকাল মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের হল রুমে হিয়া কসমেটিক্স এন্ড কনফেকশনারির দোকান উদ্বোধন উপলক্ষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
কলেজের ছাত্র আমজাদ আলী গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজ মার্কেটে একটি দোকান ঘর ভাড়া নিয়ে হিয়া কসমেটিক্স ও কনফেকশনারির দোকান চালু করার উদ্দেশ্যে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরীর হাত দিয়ে উদ্বোধন করিয়ে নেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ সেখ, আবুহেনা গোলাম মোস্তফা বাদল সহকারী প্রধান শিক্ষক, পল্লী বিদ্যুৎ সভাপতি সৈয়দ আহমেদ লিটন, যুবলীগ নেতা আবু রায়হান মুন্না, যুবলীগ নেতা মোশাররফ হোসেন, ছাত্রলীগের আহবায়ক রেজওয়ান ফেরদৌস ও মনসুর আলী সহকারী শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তি প্রমূখ।
ইসমাইল হোসেন

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার