
রবিউল হাসান লায়ন: জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি, জামালপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য, বাংলানিউজ২৪.কম ও একাত্তর টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ মধ্যবাজারে এ ঘটনা ঘটে। সাংবাদিক নাদিমকে স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বলেন, পেশাগত কাজ শেষে রাতে তিনি বাড়ি ফেরছিলেন। একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা শামীম ও স্বপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের উপর হামলার ঘটনায় জামালপুর প্রেসক্লাব ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন ও জামালপুর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির জানিয়েছে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারন সম্পাদক লুৎফর রহমান, মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শওকত জামান ও সাধারন সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীরসহ সাংবাদিক নেতারা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান