প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৩, ১:৫১ অপরাহ্ণ
নরসিংদীর রায়পুরায় ২ হাজার গরিব অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ

আল আমিন মুন্সী: নরসিংদীর রায়পুরায় ২ হাজার গরিব অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ১১এপ্রিল দুপুরে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রিয়াদ আহমেদ সরকারের পক্ষ থেকে উপজেলার মনিপুরা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৬টি ইউনিয়নের দুই হাজার অসহায় ও দুস্থ্য মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য রাজিব আহমেদ, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানজিদা সুলতানা নাসিমা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান ও আসাদুজ্জামান টিটু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে রিয়াদ আহমেদ সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে আমি এ বস্ত্র বিতরণ করছি। পর্যায়ক্রমে উপজেলার একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়নের ৮ হাজার গরীর ও দুস্থ্য মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর এ ঈদ উপহার পৌছে দেয়া হবে। অনুষ্ঠানে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারকে আবারও ক্ষমতা রাখতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.