প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৩, ১০:১৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।শনিবার (৮ এপ্রিল) ঠাকুরগাঁও জেলা আ’লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আ’লীগ ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার আয়োজনে সমাবেশে ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপডিত ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. আ.স.ম গোলাম ফারুক রুবেল, সহ -সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।
শান্তি সমাবেশে ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের বিভিন্ন কমিটির সদস্য, ঠাকুরগাঁও জেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন। বক্তারা বিএনপিকে সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতি থেকে বের হয়ে সুষ্ঠু ধারার রাজনীতি করতে আহবান জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.