প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৩, ১১:০০ পূর্বাহ্ণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রীতি সম্মিলন

হাবিবুর রহমান, রবি: পবিত্র মাহে রমাদানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) বিকাল ৫টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে রবি লেকচার থিয়েটারে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এছাড়াও উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ এবং রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী।
উপাচার্য শাহ্ আজম তার বক্তৃতায় বলেন, এই বিশ্ববিদ্যালয়টি অনেক সংকট কাটিয়ে অত্যন্ত দৃপ্ত পথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবুও, বিশ্ববিদ্যালয়ের অনেক সংকট এখনও রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীর সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে সংকট কাটিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তার যাত্রা অব্যাহত রাখবে এই প্রত্যাশা ব্যক্ত করেন রবি উপাচার্য।
আলোচনা শেষে ইফতার ও দোয়ার মাধ্যমে প্রীতি সম্মিলন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.