হোম » সারাদেশ » রাতে ডাকাতি, দিনে অন্য পেশা’  জড়িত সন্দেহে গ্রেফতার ১

রাতে ডাকাতি, দিনে অন্য পেশা’  জড়িত সন্দেহে গ্রেফতার ১

মোহাম্মদ খোরশেদ হেলালী,কক্সবাজার:কক্সবাজারের মহেশখালী উপজেলার চালিয়াতলী  মাতারবাড়ী সড়কে ডাকাতির ঘটনার অভিযোগে ছায়া তদন্ত শেষে ডাকাতি প্রস্তুতির মামলায় সন্দেহভাজন আসামী হিসাবে একজনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। পরে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে তাকে আদালতে সোপদ করা হয়।
মহেশখালী থানার ওসির নেত্বত্বে উপজেলার কালারমারছড়া মাইজপাড়া এলাকায় শনিবার রাত আড়াইটার সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, ডাকাতির বিষয়টি আড়াল রাখতে তিনি সংঘবদ্ধ ডাকাত দলের সাথে রাতে ডাকাতি করলেও দিনের বেলায় তারা লবণ চাষের শ্রমিক, দৈনিক দিন মজুরের কাজ করতেন। একইসঙ্গে ডাকাতির নতুন স্থানও সন্ধান করতেন তারা।
রবিবার (৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনায় একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাহিনীটি। গ্রেপ্তার আসামি হলেন- কালারমারছড়া ইউনুছখালী গ্রামের মৃত আলী মিয়ার পুত্র আবু ছৈয়দ (২৬)।
এই দিকে ডাকাত ও সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন সময় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সেখানকার সন্ত্রাসীদের একটি বিশাল অংশ গা-ঢাকা দিয়ে নীরব রয়েছে।
প্রতিবেদন প্রকাশের পর পুলিশসহ সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলো সক্রিয় হয়ে ওঠায় ডাকাতরা দূর থেকে পরিস্থিতি অনুধাবন করছেন। সংবাদগুলোতে কোনো কোনো সন্ত্রাসী- ডাকাত দলের সদস্যের নাম না আসায় নিজেরা হাফ ছেড়ে বাঁচছেন বলেও মনে করছে সন্ত্রাসী-ডাকাতদের একটি অংশ।
প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর পুলিশ ওই এলাকায় ব্যাপক অভিযান শুরু করে। সরকারের গোয়েন্দা সংস্থাগুলোও সক্রিয় হয়ে ওঠে। সরকারের ওপর মহল থেকেও বিষয়টি নিয়ে বেশ তদারকি শুরু হয়। সড়ক দস্যুদের পাকড়াও করতে পুলিশ  দিন-রাত অভিযান অব্যাহত রেখেছে।
রোমহর্ষক এসব অভিযান দূর থেকে মনিটরিং করছে এলাকার সন্ত্রাসীদের গডফাদার ও দাগী ডাকাতদের একটি বিশাল অংশও। সংবাদে এসব সন্ত্রাসী গডফাদারদের নাম না আসায় কিংবা নাম আসলেও তাদের দিকে অভিযান তাক না হওয়ায় কখন এই অভিযানে ভাটা পড়বে কিংবা ধারাবাহিক প্রতিবেদনে ভাটা পড়বে তার দিকে তাকিয়ে আছে ডাকাত দলের ওই অংশটি। পুলিশের তৎপরতায় ডাকাতি বন্ধ হলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। নিরাপদে গন্তব্যে যেতে পারে অনেক অসুস্থ মা-বোন নফল নামাজ পড়ে দুঃসাহসিক অভিযানে নেতৃত্বদানকারী ওসি প্রণব চৌধুরীর দীর্ঘয়ু কামনা করে দোয়া কামনা করে মোনাজাত করেছেন বলে জানাগেছে।
মহেশখালীর থানার ওসির নেতৃত্বে উক্ত সড়কে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পুলিশ টহল জোরদার থাকায় ঈদে ঘরমুখী মানুষের পাশা-পাশি আশপাশের এলাকায় তৈরি হয়েছে সুরক্ষিত নিরাপত্তা বলয়। কিছুদিন আগেও ডাকাত প্রবণ এলাকা এখন ভয়ডরহীন এক মুক্ত জনপদ এমনটি জানিয়েছেন স্থানিয়রা।
মহেশখালী থানার অফিসার ইনর্চাজ প্রণব চৌধুরী আটকের ঘটনা সত্যাটা নিশ্চিত করে  বলেন, আটকের পর গ্রেফতার আবু ছৈয়দকে নিয়ে ছায়াতদন্ত শুরু করলে ডাকাতিতে তার নাম উঠে আসে। এলাকার লোকজন সহযোগিতা করলে জড়িত বাকি ডাকাতদের গ্রেফতার করা সম্ভাব হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!