
রায়হান আলীঃ রোববার বেলা দেড়টার দিকে বগুড়া নগরবাড়ির মহাসড়কের নবগ্রামে বগুড়াগামী মাটির ট্রাকের সাথে অটোভ্যানের ধাক্কা লাগে। এসময় ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৩২) নামে অটোভ্যান চালক নিহত হয়েছে। নিহত অটোভ্যান চালক উল্লাপাড়ার রতন কাওয়াক গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। অটোভ্যান যাত্রী আন্না খাতুন (২০),সামিরা খাতুন (১৮) সহ অজ্ঞাত আরো ১ জন আহত হয়েছে। আহতদের উল্লাপাড়া ফায়ারসার্ভিস কর্মী উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সে পাঠিয়েছে।
এবিষয়ে উল্লাপাড়া ফায়ারসার্ভিস কর্মকর্তা শহিদুল ইসলাম জানান নিহত অটোভ্যান চালককের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহতদের চিকিৎসার জন্য উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল