প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৩, ৫:৩১ অপরাহ্ণ
বৃত্ত কুবি’র নেতৃত্বে রাফি ও রাব্বি

সজীব আহম্মেদ রিমন, কুবি সংবাদদাতা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র গ্রাফিতিভিত্তিক সংগঠন বৃত্ত কুবি'র প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিবেন বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত রাফি এবং নৃবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ রাব্বি।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দলোক স্কুলে ইফতারের পর সংগঠনের উপদেষ্টা প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোহরাব উদ্দিন এই কমিটি ঘোষণা করে।
কমিটি ঘোষণা শেষে সংগঠনের উপদেষ্টা ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, 'আমরা যারা এখানে এসেছি তারা সবাই শিখতে এসেছি। সবার প্রায়োরিটি যেন শেখার দিকেই থাকে। শেখা ও শেখানোর মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে।'
সংগঠনের সভাপতি আরাফাত রাফি বলেন, 'আমাদের এই যাত্রা পুরোটা জুড়ে অগণিত মানুষের সাপোর্ট ছিল। তাদের সাপোর্ট, বিশ্বাসের কারনেই আজকে আমরা এই পর্যায়ে আছি। সামনের দিনেও সকলের এই সাপোর্ট প্রত্যাশা করি।'
প্রথম কার্যনির্বাহী কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি কানিজ ফাতেমা সুমি, যুগ্ম-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান পাভেল, সাংগঠনিক সম্পাদক তাওহীদ হোসেন সানি, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রিন্স, অর্থ সম্পাদক নাঈম মিয়া, প্রচার সম্পাদক সায়মা কাদের, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান অনিক, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরুল আহসান, প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মো: শহিদুজ্জামান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন নোবেল, জাফর, জাহিদ , আবু বকর, আদৃতা, তাসমিয়া, তারিন, আনিকা, জোসি, বায়েজিদ ও সুদীপ চাকমা।
এছাড়া, এই সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আইনুল হক, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিনিধি এনামুল হক। শিক্ষার্থীদের মধ্য থেকে টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে রয়েছেন নিয়ামুল আরাফাত ও মুনিম হাসান ভূঁইয়া অনিক।
উল্লেখ্য, ২০২০ সালের শেষের দিক থেকে নিয়মিত কাজ করলেও ২০২১ সালের ২৪ ডিসেম্বর সবার সামনে একটি দল হিসেবে আত্মপ্রকাশ করে বৃত্ত কুবি। দল থেকে একটি সংগঠনে রূপ নেয় আরাফাত রাফি ও মাহফুজ রাব্বির কমিটির মাধ্যমে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.