
মোঃ শরিফ উদ্দিন: শেরপুরের নালিতাবাড়ীতে নিজের বোরো খেত দেখতে গিয়ে সাপের কামড়ে এক কৃষক মারা গেছেন। বুধবার (২৯ মার্চ) সাপের কামড়ের পর সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কৃষকের নাম আয়নাল হক (৩৮)।
তিনি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া ভজপাড়া গ্রামের মৃত ছায়েদুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, দুপুর আড়াইটার দিকে আয়নাল বাড়ির কাছে থাকা নিজের বোরো ক্ষেত দেখতে যান। এসময় বোরো ক্ষেতে থাকা একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে তাৎক্ষণিক বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানালে স্বজনরা তাকে দ্রুত বারোমারী খ্রীস্টান মিশনারি হাসপাতালে নিয়ে যান।
সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। এরপর তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ