
আওয়াজ অনলাইন: রাজধানীর মিরপুর এলাকা থেকে একসঙ্গে চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে তারা মাদরাসা ও স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। পরে রাতে এ ঘটনায় চার শিক্ষার্থীর অভিভাবক কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জানা যায়, নিখোঁজ চার শিক্ষার্থী মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। তারা চারজনই বান্ধবী। তাদের মধ্যে তিনজন একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন একটি স্কুলে পড়ে।
নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা জিডিতে বলেন, মঙ্গলবার সকালে তার মেয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন তার মেয়ে মাদরাসায় যায়নি। অনেক খোঁজার পর জানতে পারেন তার মেয়ের আরও তিন বান্ধবী বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, নিখোঁজ চার শিক্ষার্থীর কারও কাছে মোবাইল ফোন নেই। এ জন্য সহজে তাদের ট্রেস করা যাচ্ছে না। আমরা কাজ করছি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান