
রায়হান আলীঃ উল্লাপাড়ায় সোমবার বিকেলে বিদ্যুৎ স্পর্শে রাইসা (৫) নামের এক শিশু মারা গেছে। আহত হয়েছে তার চাচাতো ভাই নাফিস (২)। ঘটনাটি ঘটেছে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামে। নিহত রাইসা এই গ্রামের রাশিদুল ইসলামের মেয়ে। আহত নাফিজ ফরিদুল ইসলামের ছেলে। নাফিসকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে রাইসার বাবা নতুন ঘর দেবার জন্য তাদের পুরোনো ঘর ভেঙ্গে ফেলেন। ওই ঘরের বিদ্যুতের তার মেঝেতে পড়ে ছিল। রাইসা ও নাফিস সেখানে গেলে বিদ্যুতের ছেঁড়া তারের স্পর্শে রাইসা ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় নাফিজ।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক তদন্ত এনামুল হক সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি নিয়ে তদন্ত চলছে, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান