
দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: দাগনভূঞায়া রিপোটার্স ইউনিটির কার্যালয়ে জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার রাতে পালিত হয়েছে। দাগনভূঞা ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, আরটিভি,দৈনিক যায় যায় দিনের ফেনী প্রতিনিধি আজাদ মালদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা পৌরসভার প্যানেল মেয়র ২ মোঃ ফারুক, সাবেক প্যানেল মেয়র হোসাইন, সাবেক কাউন্সিলর ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্যও ক্রীড়া সংগঠক মনসুর আহমেদ দিশারী ক্লাবের সহ সভাপতি ও রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাসিমুল নাদিম,বাজার উন্নয়ন কমিটির সদস্য সচিব ইফতেখার শিবলু জানঝট নিরসনের স্বেচ্ছাসেবি নেতা মাহাবুব খোকন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সাবেক সভাপতি মোয়াজ্জেম হােসেন মালদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গণমানুষের আওয়াজে দাগনভুইয়া প্রতিনিধি আব্দুল মুনাফ পিন্টু।পরে অতিথিগন কেক কেটে পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা