
আলফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় মাংস প্রক্রিয়াজাতকারীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার ৩০ জন মাংস প্রক্রিয়াজাতকারী অংশ নেয়।
এতে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আব্দুস সালাম ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক চন্দ্র সাহা।
প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন বলেন, ‘সুস্থ ও সবল পশু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে জবাই করতে হবে। পশুর বর্জ্য ব্যবস্থাপনা যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে। সরকার কর্তৃক পশু জবাই সংক্রান্ত বিধিমালা মেনে চলতে হবে।’

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি