হোম » সারাদেশ » তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের কর্মহীন ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ 

তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের কর্মহীন ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ 

মেহেদী হাসান মামুন: ভোলার তজুমদ্দিন উপজেলার ২নং সোনাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চর জহির উদ্দিনে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দন ফাউন্ডেশন মাহে রমজান উপলক্ষে ৬৮টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদারের সহযোগিতায় মঙ্গলবার (২১শে মার্চ ) সকালে বিদ্যানন্দন ফাউন্ডেশনের একদল সেচ্ছাসেবী উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের মাঝে মাহে রমজানের প্রথম দিনে
ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার বলেন, আমি সব সময় চেষ্টা করি আমার এলাকার মানুষের জন্য কিছু করতে, বিদ্যানন্দন ফাউন্ডেশন ত্রাণ বিতরণ করতে আমি সকল ধরনের সহযোগিতা করেছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!