
মোহাম্মদ খোরশেদ হেলালী,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ৭ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া রোহিঙ্গারা হত্যা, মাদক সহ নানা মামলার আসামি।
বুধবার রাতে ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব ১৫ এর সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারি পুলিশ সুপার মো. শামসুল আলম খান।
গ্রেপ্তাররা হলেন, ১৩ নম্বর ক্যাম্পের লোকমান হাকিমের ছেলে ফরিদুল হক (৩৪), মোহাম্মদ আলীর ছেলে দিল মোহাম্মদ প্রকাশ ফয়েজ (২৫), মো. আলীর ছেলে আব্দুল আউয়াল প্রকাশ ওয়াহেদ (১৯), দিল মোহাম্মদের ছেলে মোঃ ইউনুছ (৩৪), ১৯ ক্যাম্পের করিমুল্লাহর ছেলে নাজমুল হাসান (২৮), মো. ইলিয়াসের ছেলে এহেছান উল্লাহ (৩১), দিলদার আহমদের ছেলে মো. রিয়াজ (৩০)।
সহকারি পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানিয়েছেন, গ্রেপ্তাররা হত্যা, মাদক সহ বিভিন্ন মামলার আসামি। এদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত