
আবু তারেক বাঁধন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চতুর্থ পর্যায়ে ১৫৫ জন ভুমিহীন ও গৃহহীনের মাঝে ঘড় ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা এবং জমির দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর উপজেলা প্রশাসন তাদের হাতে দলিল হস্তান্তর করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রম কৃষ্ণ বর্মন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, সুফলভোগী, সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ