
মোঃ জাহাঙ্গীর আলম: মানিকগঞ্জ দৌলতপুরে আনুষ্ঠানিক ভাবে জেনিথ সীড কোম্পানির উদ্যোগে হাইব্রীড ভূট্টা, গোল্ড-৫৫ ও মনিকা-৫৫ ভূট্টা বীজ চাষাবাদ র্শীষক মাঠ দিবস পালিত হয়েছে।
জেনিথ সীড কোম্পানির আয়োজনে সোমবার ২০শে মার্চ বিকাল ৫ ঘটিকার সময় উপজেলার কলিয়া ইউনিয়নের উয়াইল গ্রামে উক্ত মাঠ দিবস পালিত হয়।

কলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক,মোঃ বাবুল মৃধার সঞ্চালনায়,উনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন উক্ত গ্রামের মাতাব্বর, মোহাম্মদ আলী মহন। সুশান্ত সরকার, উপ সহকারী কৃষি অফিসার, দৌলতপুর মানিকগঞ্জ, আঃ রাজ্জাক মৃধা।
আরও উপস্থিত ছিলেন,অত্র এলাকার কয়েক শতাধিক কৃষক।
কৃষক- আব্দুর রহিম ও আব্দুর রাজ্জাক বলেন, আমরা দীর্ঘ কয়েক বছর যাবত ভুট্টা আবাদ করি। নানান ধরনের ভুট্টা বীজ আবাদ করে প্রমাণ পেয়েছি বা প্রমাণ করেছি, সময় উপযোগী আবহাওয়ার সাথে তাল মিলিয়ে গোল্ড-৫৫ ও মনিকা-৫৫ ভূট্টা বীজ রোপন করে একরে ১৬০ থেকে ১৭০ মন উৎপাদন করতে সফল হয়েছি। আমরা ভবিষ্যতে গোল্ড-৫৫ ও মনিকা-৫৫ ভূট্টা বীজ রোপন করব এবং অন্যান্য কৃষকদের উক্ত বীজ রোপন করতে উৎসাহিত করব।
এ বিষয়ে জেনিথ সীড কোম্পানির পরিবেশক, মোঃ আলমগীর হোসেন বলেন, দেশ আমাদের বাংলাদেশের কৃষকও আমাদের তাই বাংলার কৃষকদের কথা বিবেচনা করে গোল্ড-৫৫ ও মনিকা-৫৫ ভূট্টা বীজ আমদানী করি। উক্ত আমদানী করা বীজ বাংলাদেশের আবওহাওয়ায় খুব ভাল ভাবে উৎপাদিত হয়।
তিনি আরও বলেন, অন্যান্য কোম্পানির বীজের তুলনায় গোল্ড-৫৫ ও মনিকা-৫৫ ভূট্টা বীজেরর মূল্য হাতের নাগালে।
উক্ত মাঠদিবস অনুষ্ঠানে মোনাজাত ও তবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল