প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৩, ৫:১৪ অপরাহ্ণ
ইউনুস হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

চাটখিল প্রতিনিধিঃ ইউনুস হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শ্রীনগরে ইউনুস হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে ১৮ মার্চ (শনিবার) সকাল ১১ টায় মাওলানা আবদুল আউয়ালের সঞ্চালনায়, সুপার মাওলানা আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপ-পরিচালক বাংলাদেশ ব্যাংক ও অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আবদুর রব খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কড়িহাটি ছালেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক, সাবেক চেয়ারম্যান আবু নাছের মোঃ ওয়াহেদ ফারুক, অত্র মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান মামুন, সহ-সভাপতি মীর সাজ্জাদ হোসেন, ও মোহাম্মদ সেলিম গাজী।
আরও উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক রেজানুর পাটোয়ারী লিটন, কোষাধ্যক্ষ মোঃ শান্ত ও অভিভাবক, স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ। আলোচনা শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.