হোম » সারাদেশ » আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর  কার্যালয়ের পরিচালক মোহাম্মদ রফিকুল আলম

আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর  কার্যালয়ের পরিচালক মোহাম্মদ রফিকুল আলম

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের অসহায় ও ভূমিহীনদের জন্য নির্মিত ৪১টি ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ রফিকুল আলম।

বুধবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের মাধ্যমে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী গ্রামের প্রকল্পের অগ্রগতি সর্ম্পকে খোঁজখবর নেন। এসময় কাজের অগ্রগতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্যব্যক্তি এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মো: মোবারক হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এস এম রকিবুল হাসান, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিদুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!