হোম » সারাদেশ » কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার 

কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার 

কিশোরগঞ্জের করিমগঞ্জে ব‍্যাগে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জগৎসা বাড়ি এলাকার রাস্তার পাশে ব‍্যাগে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের মরদেহ পড়েছিল। স্থানীয় লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় মরদেহগুলো দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে করিমগঞ্জ থানায় নিয়ে যায়। এ বিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী জানান, দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরোও জানান এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!