হোম » সারাদেশ » ধুনটে স্বপ্নের সেবা এনজিওর নামে প্রতারণা, গ্রাহকের ১৩ লাখ টাকা নিয়ে লাপাত্তা,থানায় অভিযোগ 

ধুনটে স্বপ্নের সেবা এনজিওর নামে প্রতারণা, গ্রাহকের ১৩ লাখ টাকা নিয়ে লাপাত্তা,থানায় অভিযোগ 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বিভিন্ন পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়েছে’স্বপ্নের সেবা’   নামের ভুয়া একটি এনজিও। উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের মরিচতলা, মানিকপোটলু, গোপালনগর, জাংলা দাও, ভান্ডার বাড়ি, চর পাড়া, বড়বিলা পৃব পাড়া গ্রামের সহজ সরল সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন পণ্য দেওয়ার নামে প্রতারণা করে ২০০ শত গ্রাহকের কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে যায় স্বপ্নের সেবা সংস্থাটি।

সংস্থাটি স্থানীয় মানুষের বিশ্বাসের জন্য মরিচতলা গ্রামের খলিল মন্ডল এর ছেলে শাহিদ (৩৮) তাহার  বাড়িতে অফিস খুলে। মঙ্গলবার (১৪ই মার্চ) সকালে গ্রাহকরা বিভিন্ন পণ্য নিতে শহিদের বাড়িতে এসে ভুয়া এনজিওর অফিসটি তালাবন্ধ দেখেন।

এ সময় ভুক্তভোগী গ্রাহকরা সেখানে অবস্থান নেন  পরে ওই সংস্থাটির অফিসারের মরিচতলা গ্রামের খলিল মন্ডল এর ছেলে শহিদ (৩৮), জামাত আলীর ছেলে রাসেল (৪০), মৃত আয়েন উদ্দিন এর ছেলে আবুল খলিল (৫৫),  মানিকপোটল গ্রামের মফিজ প্রাং এর ছেলে কামরুল ইসলাম (৪৫), গোপালনগর গ্রামের মৃত রুস্তম আলীর মেয়ে  রোমা খাতুন (৩৮) নামে  ধুনট থানায় একটি  লিখিত অভিযোগ করেন মো. আব্দুল হাকিম সাইদ নামের এক গ্রাহক।

প্রতারণার শিকার গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৬/৭  মাস যাবত ‘স্বপ্নের সেবা  নামের একটি ভুয়া এনজিওর কয়েকজন মাঠকর্মী নিয়ে বিভিন্ন পণ্য দেওয়ার নামে ভান্ডার বাড়ি ইউনিয়নের মরিচতলাসহ কয়েকটি গ্রামের সহজ সরল মানুষের সঙ্গে প্রচারণা করেন।

ওই এনজিওর ম্যানেজার শহিদ মোট ২০০ জন গ্রাহকদের কাছ থেকে বাবদ ৬০০০ হাজার টাকা করে উত্তোলন করেন। এভাবে ১৪-১৫ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা সংগ্রহ করে সংস্থাটি। মঙ্গলবার সকালে বিভিন্ন পণ্য দেওয়ার দিন ধার্য করে সংস্থাটি। ওই দিন সকালে বিভিন্ন গ্রাম থেকে আসা পণ্য নেওয়ার জন্য  গ্রহীতারা এনজিওর দেওয়া ঠিকানা শহিদ এর বাড়িতে গিয়ে দেখতে পান ঘরটি তালা দোয়া।

ভুক্তভোগী মোআব্দুল  হাকিম সাইদ  বলেন, আমি একজন অটোচালক। অটো কেনার জন্য ২০ হাজার টাকার মধ্যে ৬০০০ হাজার টাকা দেই, আমি সহ আমাদের এলাকার সহজ সরল সাধারণ পরিবারের কমপক্ষে ২০০ শত ব্যক্তির কাছ থেকে প্রায় ১৩ লক্ষ টাকা নিয়েছেন।

তিনি বলেন,শহিদ আমার গ্রামের মানুষ তার বাড়িতে অফিস করেছে বলাতেই আমাদের বিশ্বাস হয়েছিল। এ ঘটনার সঙ্গে আমাদের এলাকার  আরও ৪ ব্যক্তি জড়িত আছে ।

আরেক ভুক্তভোগী সালাম বলেন, আমি একজন কৃষক মানুষ। আমাকে তেল,ঢাল, কালাই, চিনি সহ বিভিন্ন মোট ৪১টি পণ্য দোয়ার কথা বলে আমার কাছ থেকে ৬০০০, হাজার টাকা নিয়ে পালিয়েছে।

এ বিষয়ে স্বপ্নের সেবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদ এর মোবাইল ফোন নম্বরে  ০১৭৫৬- ৩৪৬৭৮৯ যোগাযোগ করিলে তার মোবাইল নাম্বার বন্ধ থাকায় তাহার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। ধুনট থানার এএসআই মোঃ জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!