প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৩, ৪:০৯ পি.এম
কুড়িগ্রামে পুলিশের হাতে মাদক সহ আলোচিত বাবলু গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে আলোচিত সেই সেকেন্দার বাদশা ওরফে বাবলু মাদকসহ ৪টি মামলার আসামী কুড়িগ্রাম সদর থানা পুলিশের হাতে গ্রেফতার। পরে মাদক মামলায় গত রবিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। অপর দিকে সোমবার রৌমারী থানা পুলিশ তাকে দুটি মাদক মামলায় পূর্ণ গ্রেফতারের জন্য আবেদন করেন। বিষয়টি রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার নিশ্চিত করেছেন। গ্রেফতারকুত বাবলু উপজেলার বন্দবেড় ইউনিয়নের আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার কুড়িগ্রাম সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেকেন্দার বাদশা ওরফে বাবলুকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রৌমারী থানায় দুটি ও কুড়িগ্রাম সদর থানায় দুটি মোট ৪টি মামলা রয়েছে। তারমধ্যে রৌমারী থানায় মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাজারী ছিল। এছাড়াও ছিনতাইসহ একাধীক মামলা রয়েছে তার বিরুদ্ধে। তিনি একজন বিখ্যাত মাদক ব্যবসায়ী, মাদক সেবক ও হিরোইন পাচারকারী ও কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত। সেকেন্দার বাবলু গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে এবং মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.