
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামানের নেতৃত্বে এসআই খোরশেদ আলম, শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন রাস্তার মোড়ে চেকপোস্ট করাকালে সোমবার (১৩ই মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে বার্মিজ চাকুসহ একজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত হলেন বগুড়া সদর খান্দার এলাকার মজনুর মিয়ার ছেলে রেজুয়ান মিয়া ইমন (২২)। আটক জব্দকৃত বার্মিজ চাকু ব্যবহার করে বগুড়া শহরে চলাচলরত পথচারীদের নিকট থেকে মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে। আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত