
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি বগুড়া’র ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম সোমবার (১৩ই মার্চ) ১২.৫৫ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুর ইউনিয়ন ঘোগা বটতলা গ্রামস্থ জনৈক আঃ কালাম এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে ০৪(চার) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ মইনুল ইসলাম @ সুজন (৩৫) পিতা-মূত মহসীন আলী, বর্তমান: গ্রাম-মাষ্টার পাড়া, থানা ও জেলা-লালমনিরহাট, স্থায়ী : গ্রাম-রুপপুর (পাকার মোড়) , থানা-ঈশ্বরদী, জেলা-পাবনাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান