প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৩, ৯:১১ অপরাহ্ণ
সোনাইমুড়ীর নাটেশ্বরে সেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল,সম্পাদক রনি

মোহাম্মদ হানিফ নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মার্চ) বিকালে ৯নং ওয়ার্ডের কাজী নগর তেঁতিয়া বাড়ির দরজা এলাকায় এ আয়োজন করা হয়। সম্মেলনে ৬নং নাটেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।
ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রাহুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওজি হাসান।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নাটেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ১ বছর মেয়াদী ১১ সদস্যের কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হিসেবে মোঃ সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রনি। সহ-সভাপতি হিসেবে রয়েছেন নূর হোসেন ও সৌরভ।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইউছুফ, মোঃ নুমান ও মোঃ জাবেদের নাম ঘোষণা করা হয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মান্নান, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আহসান, প্রচার সম্পাদক হিসেবে মোঃ বাবু এবং যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাগর।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু ফয়েজ সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক নাসু,সোনাইমুড়ি উপজেলা যুবলীগের সদস্য মোঃ আজম খান, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মঞ্জু, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুল হক মজিব, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোরশেদ।
সম্মেলনের আয়োজন করেন নাটেশ্বর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাবেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রাছেল রানা ও সহ দপ্তর সম্পাদক মোঃ শাহাদাদ প্রমুখ।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান। সেইসাথে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহবান জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.