
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিন্টু প্রামানিক ওরফে মনজু (৪০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে আদমদীঘির বনতইর দামদরকুড়ির মোসলেম প্রামানিকের ছেলে। গত শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টায় আদমদীঘির বনতইর গ্রামের দামদরকুড়ি এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় আদমদীঘির চাঁপাপুর ইউপির বনতইর গ্রামের দামদরকুড়ির এলাকায় মাদক বিক্রি চলছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মিন্টু প্রামানিক ওরফে মনজুকে ইয়াবা ট্যাবলেট বিক্রি কালে গ্রেফতার করে। এসময় তার হেফাজতে থাকা ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতকে গতকাল রোববার আদারতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল