
মোঃহাসান আলী ,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ ই মার্চ ) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবু বেলাল সিদ্দিকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জুলফিকার,আনসার ভিডিপি কর্মকর্তা সাহেরা বানু, থানার এস আই আশরাফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সোলেমান আলী, উপজেলা কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক-শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল