
রায়হান আলীঃ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভেংড়ি গ্রামে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা এবং ভেকু মেশিনের চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই দন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন গণমাধ্যম কর্মীদেরকে জানান, উপজেলার কৈমাঝুরিয়া গ্রামের হিটলার ও মঈনুল হোসেন ভেংড়ি গ্রামের মাঠে অবৈধভাবে ফসলী জমি কেটে পুকুর খনন করে মাটি বিক্রি করছিলেন বলে প্রশাসনের কাছে অভিযোগ আসে। এর প্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেকু মেশিনের চালক দক্ষিণ ভরমোহনী গ্রামের সেলিম রেজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সেলিম রেজার ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত