
এম এ রাশেদ: বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মচারী স্বাস্থ্য সহকারী শাজাহান আলী রানা শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী নির্বাচিত হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিা মাসে তার কর্মকান্ড সফলভাবে পরিচালিত হওয়ায় মঙ্গলবার (৭ই মার্চ) সকালে অনুষ্ঠিত সভার সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী তাকে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী নির্বাচিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আমিনুল ইসলাম, মেডিকেল অফিসার তৌহিদুল ইসলাম, ইপিআই টেকনিশিয়ান নজরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) শশাংক রায়, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সবুর, আল মাহমুদ প্রমূখ।
এ ব্যাপারে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারী শাজাহান আলী রানা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমাকে যে সম্মান দিয়েছেন তাতে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। যাতে মাঠে আরো ভাল কাজ করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ