প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৩, ১১:০৮ অপরাহ্ণ
ধুনটে মায়ের প্রতি অভিমান করে স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে নাফিজুর রহমান শাওন (১৫) নামে এক স্কুলছাত্রের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (০৬ ই মার্চ) সকাল ১০ টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
নাফিজুর রহমান শাওন ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের খোকশাবাড়ী গ্রামের মৃত আব্দুল হাই ওরফে শাহিন এর ছেলে। সে পরানপুর উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতো।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, সোমবার সকাল ১০ টার সময় নাফিজুর রহমান শাওন তার শোওয়ার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্য করে। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর - ধুনট) সার্কেল সজিব শাহরীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুল ছাত্র নাফিজুর রহমান শাওন মায়ের প্রতি অভিমান করে আত্মহত্যা করেছে। ধুনট উপ- পরিদর্শক (এসআই) মোঃ মুনজুর মোর্শেদ মন্ডল জানান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া প্রেরণ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.