
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা ছাগল চুরি করে মোটরসাইকেল যোগে পালানোর সময় জনতা দুই চোরকে মোটরসাইকেলসহ আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে। গতকাল শনিবার (৪ মার্চ) দুপুর দেড়টায় আদমদীঘি উপজেলার ডাকবাংলো সামনে রাস্তায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের বুলু খন্দকারের ছেলে বিপ্লব খন্দকার (৪৪) ও উধরাইল উত্তরপাড়ার আজিজুল হকের ছেলে জয় প্রামানিক (২৮)।
এ ঘটনায় ছাগলের মালিক তালসন গ্রামের আকরাম আলী বাদি হয়ে থানায় ওই দুই ব্যক্তিকে আসামী করে মামলা করেন। পুলিশ জানায়, গত শনিবার দুপুরে আদমদীঘির তালসন গ্রামের আকরাম আলী তার একটি খাসি ছাগল উপজেলার ডাকবাংলো এলকায় ঘস খাওয়ানোর জন্য রাখেন। দুপুর দেড়টায় উল্লেখিত বিপ্লব খন্দকার ও জয় প্রামানিক ডাকবাংলোর সামনে ঝোঁপ থেকে খাসি ছাগলটি চুরি করে তাদের ব্যবহৃত মোটরসাইকেল যোগে পালিয়ে যাবার সময় জনতা তাদের আটক করে। পরে খাসি ও মোটরসাইকেলসহ তাদের পুলিশে দেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ