
নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক তৈমুর আলম তুষার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাউসার আজম।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর সাতারকুলের একটি পর্কে বিদায়ী সভাপতি সিনিয়র সাংবাদিক সেলিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শাহনাজ দুলাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সমিতির সাবেক সভাপতি সামসুল আলম সেতু, দৈনিক গণমানুষের আওয়াজ এর সম্পাদক-প্রকাশক মো. আইনুল হক প্রমুখ। বিকালে দ্বিতীয় অধিবেশনে সমাঝোতার ভিত্তিতে তৈমুর আলম তুষার সভাপতি ও কাউসার আজম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান